শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

সিলেটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কান্দি গ্রামে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী খাল নয়া খাড়ার পাড়ে মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিহত উপেন্দ্র নম বাড়ির পাশে সকাল সাড়ে ৯টার দিকে চৌধুরী খাল নয়া খাড়া মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রাঘাতে মাঠেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নন্দিরগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.