বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রাণ হারালেন বৃদ্ধ

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রাণ হারালেন বৃদ্ধ

গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় ইদ্রিছ আলী শেখ ওরফে ইজ্জত আলী (৫৬) নামের এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মার্চের ২৪ তারিখ সকালে উপজেলার জামালপুর এলাকার গোল্লারটেক (সম্মানীপাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত ১২-১৩ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র—দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ইদ্রিছ আলী শেখ ওরফে ইজ্জত আলীর ওপর হামলা চালায়।

হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ১৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

২৭ মার্চ রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে শিউলী বেগম কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি জানান, ময়নাতদন্ত সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.