কক্সবাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাবমেরিন স্টেশনসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গ্যারেজের কর্মী মেরামত করা মোটরসাইকেল সড়কে চালিয়ে পরীক্ষা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এক পথচারীকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি উল্টে যায় এবং আরোহী ও পথচারী উভয়েই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









