মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২, ৫৩ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২, ৫৩ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে ইসদাইর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাজ্জাক স্থানীয়ভাবে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং গুগুল ও মোবারোক গুম-হত্যা মামলার প্রধান আসামী হিসেবে পরিচিত। তার ছেলে ওয়াসিমও একই ধরনের অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.