বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বুলু

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ত্রিশ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ৪৭-শে ফিরে যেতে চান, এবং যারা দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি অস্বীকার করতে চান, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মাইজদী হাউজিং বালুর মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ নির্বাচনের প্রসঙ্গ টেনে বুলু বলেন, “একটি কথা আমি সুস্পষ্টভাবে বলতে চাই। আজ যারা আমাদের প্রান্তিক অঞ্চলের মা-বোনদের ভুল বুঝিয়ে ‘বেহেশতের টিকেট’ বিক্রি করে ভোট করেছেন, তারা তাদের ঈমান-আকীদা নষ্ট করেছেন। তাদের ব্যাপারেও হুশিয়ার থাকতে হবে। সেই সময় মা-বোনের ইজ্জত-সম্ভ্রমহানির পর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মওদুদী বলেছিলেন, যুদ্ধের ময়দানে মা-বোনেরা নাকি ‘গণিমতের মাল’, এটা নাকি জায়েজ। নাউজুবিল্লাহ।”

তিনি আরও বলেন, “বেহেশতের টিকেট কেউ বিক্রি করতে পারেনা। আল্লাহর রাসূলও বেহেশতের টিকেট দিতে পারেননি। একদিন তাঁর প্রিয় কন্যা ফাতেমা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘ইয়া রাসুলুল্লাহ, আমি বেহেশতে যাব কি না?’ তখন মা, ‘আমি তোমাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারিনা। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। হাশরের ময়দানে উম্মতদের জন্য সুপারিশ করার অনুমতি নিয়ে এসেছি। তোমার আখলাক, ইবাদত-বন্দেগি, স্বামীর খেদমত সব কিছু যদি আল্লাহ খুশি থাকেন, তাহলে তুমি বেহেশতে যাবে। হাশরের ময়দানে তোমার জন্য সুপারিশ করতে পারি।’”

বুলু বলেন, “আজ যারা বাংলাদেশের গরিব মা-বোনদের ‘বেহেশতের টিকেট’ বিক্রি করে ভোট দিয়েছেন, তারা ইসলামকে বিদ্যাত পথে নিয়ে গেছেন এবং ঈমান-আকীদা নষ্ট করেছেন। এদের ব্যাপারে আল্লাহ ইনশাআল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। আগামি দিনে আল্লাহ নিজেই এ ব্যবস্থা করবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন, নোয়াখালী সদর সার্কেল অফিসার মো. লিয়াকত আকবর, দি চেম্বার অব কমার্স, নোয়াখালীর পরিচালক কামাখ্যা চন্দ্র দাস, শহীদুল ইসলাম কিরণ, মঞ্জুরুল আজিম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। মেলার উদ্বোধন করেন দি নোয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.