বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ডায়মন্ডসহ সুজা উদ্দীন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যশোরের নতুহাট বাজার এলাকা থেকে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আটক ব্যক্তি ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা এবং আবু বক্করের ছেলে। জব্দকৃত ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডের (হীরক) সিজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে ডায়মন্ড বহন করছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় মামলা দিয়ে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা সরকারের অনুকূলে (যশোর ট্রেজারিতে) জমা করা হয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.