বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমেক হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

কুমেক হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় জেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। 

মৃত শিশুটির নাম আফরান। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে আফরানকে কয়েকদিন আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করার পরামর্শ দেন। তবে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যাননি। পরে শুক্রবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এরআগে, গত ১১ মার্চ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী মরিয়াম নামে আরেক শিশুর মৃত্যু হয়। মরিয়ামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। এ

এদিকে জেলায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৩৮ জনসহ মোট ৮০ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ফারহানা রহমান বলেন, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

আব্দুল কুদ্দুস/কুষ্টিয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.