বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

১১ মাস পর ভারত থেকে দেশে আসলো লাশ

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

১১ মাস পর  ভারত থেকে দেশে আসলো লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে আজিজুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করেছে ভারত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশী নাগরিক আজিজুর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে ভারত। এ সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নিহত আজিজুর রহমানের বাড়ী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মো. মোতুজ্জারের ছেলে।

পারিবারিক ও বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন আজিজুর। বিএসএফ সদস্যরা এ সময় তাকে আটক করে নিয়ে যায়। পরে তাকে ভারতের শিলিগুড়ি এলাকায় একটি কারাগারে পাঠায়।

পরিবারের দাবি, আটকের পর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে গত ২২ মার্চ তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়। দীর্ঘ ১১ মাস পর বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। মরদেহ দেশে আনতে বিলম্বের পেছনে আইনি জটিলতা ও আর্থিক সংকট ছিল বলে পরিবার জানিয়েছেন।

আজিজুর রহমানের পরিবার অত্যন্ত দরিদ্র। তার দুই মেয়ে ও এক মানসিক প্রতিবন্ধী ছেলে রয়েছে। বসতভিটা ছাড়া তাদের তেমন কোনো সহায়-সম্বল নেই। মরদেহ দেশে আনতে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় পরিবারটি দীর্ঘদিন বিপাকে ছিল। সরকারি অর্থে তার মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার সরকারের কাছে আবেদন করা হয়েছিল। পরে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সরকারি খরচে মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ নেয়। শেষ পর্যন্ত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ মেয়ের জামাই মো. দুলাল হোসেন ও ভাতিজা মো. সোহেল রানার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উভয় দেশের নিয়ম মেনে আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.