সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এই দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের ছেলে সাকিব (১৩) ও শামসুল হকের বোন জামাই উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আব্দুল জব্বার (৭০)। নিহত সাকিব খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের শামসুল হক পুরাতন একটি টিন শেড ঘর মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগের একটি লিকেজ থেকে ঘরের ঢেউটিনের বেড়াগুলো বিদ্যুতায়িত হয়। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন শামছুল হকের ছেলে সাকিব ও তার বোন জামাই আব্দুল জব্বার গুরুতর আহত হয়। শামসুল হক বিষয়টি দেখতে পেয়ে তার ছেলে সাকিব ও তার বোন জামাই আব্দুল জব্বারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।

এ সময় বাড়ির অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিব ও আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাতুল বালা বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই সাকিব ও আব্দুল জব্বার মারা গেছেন। আহত শামসুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বলেন আ স ম আতিকুর রহমান বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোহাগ/গফরগাঁও/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.