বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চকরিয়ায় চিংড়ি ঘের মালিককে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম

চকরিয়ায় চিংড়ি ঘের মালিককে হত্যার অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরে মনজুর আলম কালু (৫২) নামে চিংড়ি ঘেরের এক মালিককে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের পশ্চিমে বড় ডুমখালী ঘোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনজুর আলম ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় ডুমখালী ঘোনা এলাকার মৃত জাফর আলমের ছেলে।

এরআগে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাকে হত্যার ঘটনা ঘটে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু চিংড়ি চাষি মনজুর আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের দাবি, চিংড়ি ঘেরের মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি পক্ষের সঙ্গে মনজুরের বিরোধ চলছিল। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই জামাল হোসেন জানান, ‘দুইদিন আগে গত বুধবার চিংড়ি ঘের দখলে নিতে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি, দা ও কিরিচ নিয়ে মঞ্জুর আলমের ওপর হামলা চালায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে চিংড়ি ঘেরে আমার ভাই মনজুর আলমকে একা পেয়ে পানিতে চুবিয়ে তারা হত্যা করেছে।’

তিনি আরো বলেন, চিংড়ি ঘেরে সশস্ত্র দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে কর্মচারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আমার ভাই আটকা পড়ে যায়। এ অবস্থায় বেদড়ক পিটিয়ে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ভোররাতেই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাহীন/কক্সবাজার/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.