শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ এএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ এএম

ময়মনসিংহে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘর নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনে মৃত্যু হয়েছে। শুক্রবার (৩মার্চ) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খারুয়া বড়াইল গ্রামের শামছুল ইসলামের ছেলে সাকিব মিয়া (১২) এবং রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আব্দুল জব্বার (৬৫)। সাকিব স্থানীয় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এঘটনায় আহত হয়েছেন শামসুল ইসলাম নামে আরো একজন।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় শিক্ষক তাওহীদ আনোয়ার রাসেল ঘটনার সততা নিশ্চিত  করে বলেন, দুপুরে শামসুল ইসলামের সঙ্গে একটি নতুন টিনশেড ঘরের বেড়ার নির্মাণ কাজে অংশ নিয়ে ছিলেন সাকিব ও  তাঁর ফুফা আব্দুল জব্বার। কাজ করার সময় অসাবধানতা বশত টিনের বেড়ার আঘাতে বাড়ির আঙিনায় থাকা বিদ্যুৎ লাইনের তার কেটে যায়। এতে তিনজন বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল জব্বার ও সাকিবকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে মারা যায়।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.