বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় নিলুফার খানম এ্যানির স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

কুষ্টিয়ায় নিলুফার খানম এ্যানির স্মরণে দোয়া মাহফিল

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী নিলুফার খানম এ্যানির স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মজিবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা. এস. আর. খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান। প্রধান বক্তা হিসেবে স্মৃতিচারণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য সৈয়দ রেজওয়ানুল কবির।

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া বিশিষ্ট কলামিস্ট আব্দুল হাই, ডা. আমানুর আমান, সাংবাদিক মিজানুর রহমান লাকী, নুরুল কাদের, ডা. মোসা. মোর্শেদা ও আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু, ড. সমর ঘোষ, কাজি শহিদুল আলম প্রমুখ।

বক্তারা মরহুমা নিলুফার খানম এ্যানির সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবসেবায় তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশন।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.