বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লাখো মুসল্লীর অংশগ্রহণ

আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাই মাহফিল সমাপ্ত

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০১:১১ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০১:১১ পিএম

আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাই মাহফিল সমাপ্ত

মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের চরমোনাইয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল সমাপ্ত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এ আধ্যাত্মিক মহাসম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

গত বুধবার (১ এপ্রিল) বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করেন। তিন দিনব্যাপী এ মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ মুসল্লী অংশ নেন।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানিতে লিপ্ত হয়ে পড়েছে। তাকওয়া অর্জন ছাড়া মানুষের মুক্তি নেই। 

তিনি বলেন, মানুষের উচিত অহংকার, হিংসা-বিদ্বেষ ও রাগ পরিহার করে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে জীবন পরিচালনা করা। পরিবারে দ্বীনি শিক্ষা চালু করা, নিয়মিত জিকির-আজকার করা, গীবত থেকে বিরত থাকা, নেশাজাত দ্রব্য পরিহার করা এবং সহিহভাবে কুরআন তিলাওয়াত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আখেরি মোনাজাতে ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। 

মাহফিলে আগত মুসল্লীদের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন নরসিংদীর মাধবদীর এমদাদুল হাসান (৮৬) এবং টাঙ্গাইলের ভুয়াপুরের মো. তালহা (২২)। জানাজা শেষে মাহফিল হাসপাতালের অ্যাম্বুলেন্সে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

চরমোনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এবছর প্রায় দুই হাজার মুসল্লীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া মাহফিল চলাকালে দুইজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন।


 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.