বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম

গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি (খরিপ-১) মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দাম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ২ শত ৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৩০ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার, ৩০ জন মুগ চাষিকে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, ২০ জন হলুদ চাষিকে ১০০ কেজি বীজ ও ১০ কেজি সার, এবং ৪ হাজার জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। সময়মত সরকারি এই সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এই প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.