বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার এক

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার এক

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে এবং নর্দমাযুক্ত পানি খাইয়ে নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়।

এর আগে, গত ২৭ মার্চ ত্রিশাল উপজেলার ধলা এলাকায় শিশুদের নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গতকাল শুক্রবার নির্যাতনের শিকার দুই শিশুর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করলে রাতেই গাজীপুর জেলা থেকে মামলার অন্যতম আসামি আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের ওই ভিডিও দেখে পুলিশ জানায়, নির্যাতনের শিকার সহোদর দুই শিশুর একজনের বয়স ৮ বছর এবং অপরজনের ৫ বছর। মোবাইল ফোন চুরির অভিযোগে মিজানুর রহমান সুজনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক গত ২৭ মার্চ সকালে দুই ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে ধলা মধ্যপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে নিয়ে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতন করে মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায় করতে চেষ্টা করে।

এ সময় শিশুরা নির্যাতনকারীদের পায়ে ধরে বাঁচার আকুতি জানাতে থাকে। এক পর্যায়ে পুকুর পাড়ের এক পাশে থাকা নর্দমার পানি খাইয়ে দেয়।

নির্যাতনের ভিডিও দেখে পুলিশ সুপার দ্রুত আসমিদের গ্রেফতারের নির্দেশ দিলে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মাসুমকে গ্রেপ্তার করে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

রুবেল/ময়মনসিংহ/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.