শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিদ্যালয়ে তালা, দুই শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

বিদ্যালয়ে তালা, দুই শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ঘুষ ও নানা দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ে তালা ঝোলানোয় দুই শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। গত এক মাস আগে জমির মালিক বিদ্যালয়টিতে তালা ঝোলান।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে তালা ঝোলানোর কারণ জানিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকের ছেলে ও মেয়েরা। রৌমারী উপজেলার আমবাড়ি গ্রামের ফ্রেন্ডশিপ স্কুলের ঘটনা এটি।

জানা গেছে, এনজিও ফ্রেন্ডশিপ রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জমি চাইলে ওই গ্রামের ইব্রাহিম আলী শর্ত সাপেক্ষে ৫০ শতাংশ জমি দেন। সেখানে ফ্রেন্ডশিপ স্কুলগৃহ নির্মাণ করে গত ৭ বছর ধরে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। কিন্তু শর্ত পুরণ না করায় গত ৪ মার্চ স্কুলে তালা ঝোলান ইব্রাহিম আলী।

এ নিয়ে ফ্রেন্ডশিপ এনজিও’র শিক্ষা প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আযম খান ও স্কুল সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু বেশকিছু অভিভাবকসহ ইব্রাহিম আলীকে নানাভাবে চাপ প্রয়োগ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্বজনরা ১৩ মার্চ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ইব্রাহিম আলীর কোনো চিকিৎসা নেই বলে জানান। এ ঘটনার ৬ দিন পর মারা যান ইব্রাহিম আলী।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম আলীর ছেলে মাসুদ রানা বলেন, চুক্তিপত্রের স্বাক্ষরটি আমার পিতার নিকট থেকে নেয়া হয়নি। তারপরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহন, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাৎ, শিক্ষার নিম্নমান ও পরীক্ষায় নকল প্রথা চলায় আমার বাবা স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। আমার বাবাকে তারা এত বেশি মানসিক চাপে রেখেছে যে চাপ সইতে না পেরে তিনি স্ট্রোক করে মারা যান। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এনজিওটির শিক্ষা প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আযম খান বলেন, তাদের সাথে কোনো ধরনের শর্ত হয়নি ফ্রেন্ডশিপ কর্তৃপক্ষের সঙ্গে। তারা শিক্ষকতার চাকরি চান। এটি আমাদের হাতে নেই।

সাইদ/রৌমারী/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.