বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাটগ্রামে মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

পাটগ্রামে মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন

লালমনিরহাটের পাটগ্রামে মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে এবং গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজিত হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে পাটগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন এবং মাদক, জুয়া, চুরি এবং ছিনতাই নির্মূলে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর বিন আফসার, পাটগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, এনসিপি পাটগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনজুম রাজাসহ স্হানীয় সংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পাটগ্রামে যতগুলো চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তার মূল কারণ মাদক ও জুয়া বলে চিহ্নিত করেন। মাদকের কারণেই প্রতিবন্ধীর টাকা ছিনতাইকারীর মতো ঘটনা ঘটেছে পাটগ্রামে। গ্রেপ্তারকৃত রাসেলের যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। 

বক্তারা আরো বলেন, মাদক ও জুয়া নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো। 

নুর/পাটগ্রাম/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.