বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রংপুর মেডিকেলে জনবল নিয়োগ দেওয়া হবে: অতিরিক্ত সচিব

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

রংপুর মেডিকেলে জনবল নিয়োগ দেওয়া হবে: অতিরিক্ত সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী বলছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দেশের পুরাতন হাসপাতাল হলেও এর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি। ৬’শ বেডের হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা হলেও সেই অনুযায়ী জনবল নিয়োগ হয়নি। ফলে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। এ ছাড়াও ১ হাজার শয্যার হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫০০ রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। ফলে, জনবল না থাকায় স্বাস্থসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সেবাগ্রহীতাদের অভিযোগ রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে অতিরিক্ত সচিব মো. হুজুর আলী এসব কথা বলেন।

তিনি বলেন, হামের চিকিৎসাসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ গুরুত্ব দিয়েছে।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। সেইসঙ্গে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করে অগ্রগতির খোঁজ-খবর নেন।

অতিরিক্ত সচিব বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার, হৃদরোগ, কিডনি বিভাগ তৈরি হচ্ছে। এসব অবকাঠামো তৈরির সঙ্গে সঙ্গে যেন প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ছাড়াও রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শিশু হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে জনবল নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো বলেন, জনবল নিয়োগ একটি জটিল প্রক্রিয়া। এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এর সঙ্গে জড়িত রয়েছে। তবে,সরকারের স্বদিচ্ছা আছে, তাই সংকট দ্রুত সমাধান হবে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমূখ।

বাবলু/রংপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.