চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫টি গরু চুরির মামলায় চোর চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
তিনি জানান, এ মামলার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) ডি কে তন্ময়ের চৌকস ও দক্ষ তৎপরতায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মো. বুলু মণ্ডলের ছেলে মো. জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু (৩৮), বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ (দক্ষিণপাড়া, জলিল মোল্লার বাড়ি, বালুয়াহাট) এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে মো. তারাজুল ইসলাম (৩০), শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া) এলাকার মো. সজল মণ্ডল (৩৯), একই উপজেলার জীবনপুর দক্ষিণপাড়ার মো. নাজমুল হোসেন ওরফে নজমলের ছেলে মো. ওমর সানি ওরফে সজিব (২৮) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. শরিফুল (২৪)।
তিনি আরও বলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালোপুর পাইকড়তলা এলাকার রাসেল ইসলামের খামার থেকে ৫টি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলায় চোর চক্রের মূলহোতাসহ তাদের বগুড়ার শিবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









