বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈশ্বরদীতে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

ঈশ্বরদীতে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারমপুর এলাকায় রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে এলাকার শ্রমজীবী মহিলারা কৃষিকাজের জন্য মাঠে যাওয়ার সময় মরদেহটি রেললাইনের উপর পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের ধারণা, এটি সম্ভবত রাতের কোনো ট্রেন দুর্ঘটনার ঘটনা।

ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনাটি সিরাজগঞ্জ রেল থানার অধীনে। তাই সিরাজগঞ্জ রেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.