রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর প্রায় ২টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগান মাঠ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগান মাঠ গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫৪) ও একই গ্রামের মৃত আবু সামারের ছেলে নুর আলম (৩৫)। তারা মামা-ভাগ্নের সম্পর্কের।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, রফিকুল সরকার ধানের জমিতে কীটনাশক ছিটাচ্ছিলেন। সেই সময় মাঠের মধ্যে ঝুলে থাকা একটি মোটরের বিদ্যুতের তারে তিনি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে কাজ করছিলেন তার ভাগ্নে নুর আলম, তিনি মামাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা এবং থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.