সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুবিতে মেধাস্বত্ব অধিকার ও সুরক্ষা কৌশল শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

খুবিতে মেধাস্বত্ব অধিকার ও সুরক্ষা কৌশল শীর্ষক কর্মশালা

খুলনা বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও), হিট সাব প্রজেক্টের আওতায় ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস অ্যান্ড প্রোটেকশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, গবেষণার প্রকৃত মূল্য তখনই প্রতিষ্ঠিত হয়, যখন তা সঠিকভাবে সংরক্ষিত ও প্রয়োগযোগ্য হয়। মেধাস্বত্ব অধিকার নিশ্চিত করা গেলে গবেষণার ফলাফল শুধু একাডেমিক পরিসরেই সীমাবদ্ধ থাকে না, বরং তা জাতীয় উন্নয়ন ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি গবেষকদের তাদের উদ্ভাবন সুরক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি হিট সাব-প্রজেক্টের আওতায় টিটিও প্রতিষ্ঠা ও এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে গবেষকরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, প্রত্যেক গবেষণার মূল উদ্দেশ্য মানবকল্যাণ। জীবনমান উন্নয়নে গবেষণার অবদান গুরুত্বপূর্ণ। তবে অনেক কষ্টার্জিত গবেষণার ফল যেন মালিকানা হারিয়ে না ফেলে, সে জন্য মেধাস্বত্ব অধিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গবেষণার ফলাফল মানুষের কাছে পৌঁছে দিতে এবং এর আর্থিক সম্ভাবনা কাজে লাগাতেও গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। তিনি বলেন, গবেষণায় বিনিয়োগের মাধ্যমে যে ফলাফল অর্জিত হয়, তার মালিকানা সংরক্ষণ করা স্বাভাবিক। পঠন-পাঠন ও গবেষণার পাশাপাশি মেধাস্বত্ব সুরক্ষা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। টিটিও প্রতিষ্ঠার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ তৈরি হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণ না করলে উদ্ভাবক হিসেবে স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। একই সঙ্গে উদ্ভাবনের বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে, যা গবেষকদের আর্থিকভাবে লাভবান করতে পারে। তিনি সকল গবেষণার আউটকামকে মেধাস্বত্ব অধিকারের আওতায় আনার আহ্বান জানান।

সংশ্লিষ্ট প্রকল্পের এসপিএম এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি টেকনিক্যাল ও তিনটি ডিসকাসন সেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, পরিচালক ড. অশোক কুমার রায়, উপ-পরিচালক (পেটেন্টস) মো. হাবিবুর রহমান সেশনগুলো উপস্থাপন করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্কুল ও ডিসিপ্লিনের উদ্ভাবনসমূহকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুরক্ষিত করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। এ কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় পরিচালক, হিট প্রকল্পসমূহের এসপিএমবৃন্দ, শিল্প প্রতিনিধি, আইনজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.