বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাটগ্রামে মাদক ও জুয়াবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ৭

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম

পাটগ্রামে মাদক ও জুয়াবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পৃথক মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার স্টেশন পাড়া এলাকায় পাটগ্রাম থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মতিয়ার রহমান বাবু ওরফে হাত কাটা বাবু (৪২) এবং হাসানুর রহমান (৩২) নামে ২২ পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মতিয়ার রহমান বাবু পৌরসভার ৫ নং ওয়ার্ডের রসুলগঞ্জ এলাকার মৃত আকবর হোসেনের ছেলে। অপরদিকে, হাসানুর রহমান পৌরসভার রসুলগঞ্জ এলাকার মতিয়ার রহমানের ছেলে। 

এর আগে গত রবিবার (৫ এপ্রিল), পাটগ্রাম থানা পুলিশ জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে পৌরসভার সোহাগপুর ভান্ডারদহ এলাকা থেকে আবু বক্কর সিদ্দিক সবুজ (৩০) নামে এক ক্যাসিনো ডিলারকে গ্রেপ্তার করে। 

অন্যদিকে, গত সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে পৌরসভার বুলবুলের ঘাটে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা কিছু গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফারুক হোসেন (২৮), বদিরুজ্জামান বাঁধন(৩১), রাজু (২৮), মিজানুর রহমান (২৮)। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, পাটগ্রামের বুলবুলের ঘাটে মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনরত অবস্থায় যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেককে ১ মাসের সাজা এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে। 

পাটগ্রাম থানা পুলিশের ইনচার্জ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটগ্রাম উপজেলায় পৃথক মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং এ অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পাটগ্রাম থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.