বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. নাছের ঠাকুর (৪০)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালে পারিবারিকভাবে নাছের ঠাকুরের সঙ্গে স্বপ্না বেগমের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বপ্নার ওপর নির্যাতন চালাতেন নাছের। ২০১৬ সালের ২১ মার্চ এক লাখ টাকা যৌতুক না পেয়ে তাকে মারধরের পর সন্ধ্যায় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে হত্যা করেন তিনি।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আলী শেখ মধুখালী থানায় নাছের ঠাকুরসহ আরও চারজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ প্রক্রিয়ার পর হলেও এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীরা যে পার পায় না, সেটিই প্রমাণিত হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.