বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাঠপর্যা‌য়ের কর্মী‌দের সুরক্ষায় উদ্যোগ গ্রামীণ‌ফোনের

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

মাঠপর্যা‌য়ের কর্মী‌দের সুরক্ষায় উদ্যোগ গ্রামীণ‌ফোনের

ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ফ্রন্টলাইন টিমের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা (এইচএসএস) সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগসেবা প্রদানকারী কোম্পানী গ্রামীণফোন। 

এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত ঝুঁকি হ্রাস করা, যানবাহনের নিরাপত্তার মান উন্নত করা এবং একটি শক্তিশালী ও কাঠামোবদ্ধ নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা।

এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেশব্যাপী ডিফেন্সিভ মোটরবাইক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়, যেখানে ফ্রন্টলাইন কর্মীদের জন্য বিশেষায়িত ড্রাইভিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

এছাড়াও, মোটরবাইক হেলথ চেক-আপ ক্যাম্পেইনের মাধ্যমে সার্টিফায়েড মেকানিকদের দ্বারা মাঠপর্যায়ের সকল কর্মীর মোটরবাইক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। এর পাশাপাশি, ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স (ডিএইচএফএফ) সদস্যদের জন্য মানসম্মত সুরক্ষা জুতা বিতরণ করেছে গ্রামীণফোন। 

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে কার্যক্রম পরিচালনার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নিরাপত্তা। নিয়মতান্ত্রিকভাবে অপারেশনাল ঝুঁকি কমাতে এবং আমাদের ফ্রন্টলাইন টিমকে নিরাপদে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সুরক্ষা সরঞ্জাম প্রদান করতে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। সেবা প্রদানের ধারাবাহিকতা রক্ষা এবং দীর্ঘমেয়াদি অপারেশনাল স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জুড়ে নিরাপত্তার মান শক্তিশালী করা অপরিহার্য।” 

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.