মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

কুষ্টিয়ায় দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া পৌরসভার কর্তৃক বরাদ্দকৃত দোকানঘর ভাঙার প্রতিবাদে এবং দ্রুত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাটাইখানা মোড়, কলেজ মাঠ ও ওয়াপদা সংলগ্ন এলাকায় প্রায় ২৪০টি দোকান রয়েছে, যার ওপর ভিত্তি করে প্রায় ৯০০টি পরিবার জীবিকা নির্বাহ করছে। জনস্বার্থে রাস্তা বা ড্রেন নির্মাণের জন্য জায়গা ছাড়তে ব্যবসায়ীরা রাজি থাকলেও, তাদের দোকানঘরগুলো একেবারে ভেঙে না ফেলে ক্ষুদ্র পরিসরে হলেও সেখানে পুনর্বাসনের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা মোঃ খোরশেদ আলম, মিঠু ইসলাম, রেজা আহমেদ, সোহেল আলী, আলম আলী ও রাশেদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, "আমরা উন্নয়নের বিরোধী নই। প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ছোট দোকানঘরে ব্যবসা চালিয়ে যেতে একমত হয়েছিলাম। কিন্তু মানবিক দিক বিবেচনা না করে দোকান ভেঙে ফেললে শত শত পরিবার পথে বসবে। আমরা চাই প্রয়োজনীয় জায়গা রেখে বাকি অংশটুকু যেন আমাদের ব্যবসার জন্য বরাদ্দ রাখা হয়।" মানববন্ধন শেষে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন যে, তারা ভোটার আইডি কার্ড, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার রশিদসহ প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র সংরক্ষণ করছেন। তারা জেলা প্রশাসকের কাছে মানবিক দিক বিবেচনা করে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য জোর দাবি জানান। কর্মসূচিতে কাটাইখানা মোড় ও কলেজ মাঠ সংলগ্ন দোকান মালিক সমিতির সদস্যসহ কয়েকশ সাধারণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.