মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬১৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং নগদ ৭১ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাতে পৌরসভার বাঁধন ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও এলাকার সুলতান মীরের ছেলে মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুরের কোতোয়ালি থানার মাসিমপুর এলাকার শামসুল আলমের ছেলে শাহাদত (৩৬)।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার ব্রিজপাড়া এলাকায় বাঁধন ফিলিং স্টেশনের সামনে ঢাকা–দিনাজপুর আঞ্চলিক সড়কে র‍্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে ৬১৫ পিস ইয়াবা, মাদকদ্রব্য বেচাকেনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। সেই সঙ্গে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.