মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

মঠবাড়িয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক পর্যায় পার্টনার ফিল্ড স্কুল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলা কৃষিভবন মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএই -এর বরিশাল বিভাগের উপ-পরিচালক ড. নজরুল ইসলাম শিকদার।

এ সময় পিরোজপুর খামারবাড়ির ডিএই উপ-পরিচলক সৌমিত্র সরকার, বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার রিয়াজ উদ্দিন ও সাবেক পৌর বিএনপির সভাপতি কে.এম হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এসময় কৃষকদের পার্টনার প্রকল্প সম্পর্কে সম্যক ধারণার পাশাপাশি কৃষি সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি চাহিদা বিষয়ে ধারণা দেওয়া হয়।

আকাশ/মঠবা‌ড়িয়া/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.