বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহ শহরে নারী পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

ঝিনাইদহ শহরে নারী পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ শহরে স্বাস্থ্যসম্মত নারী পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উজির আলী স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস চত্বরে এসে শেষ হয়।

এসময় সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহ্বায়ক রুবিনা খাতুনের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সরকারি কেশব চন্দ্র কলেজ শাখার সংগঠক নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী সম্পা বসু।

অন্যদের মধ্যে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র আইনজীবী পারভীন আকতার ছালমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা ও জেলা মহিলা ফোরাম সদস্য জেসমিন খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা, অবিলম্বে সুস্থ নারী ও নিরাপদ জীবন নিশ্চিত করার দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয় ও পৌরসভার নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

বিপ্লব/ঝিনাইদহ/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.