সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামে বজ্রপাতে ইয়াকুব আলী(৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়ে এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নিজ চিংড়ী ঘেরে অবস্থান করছিলেন ইয়াকুব আলী। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলেও পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
গ্রামবাসীরা জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজকর্ম করছিলেন। বিকেলে হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
জানা যায়, তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। উপজেলার নুর নগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









