বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যত্রতত্র পার্কিংয়ে দক্ষিণ সুরমায় যানজট বাড়ছে: সিসিক প্রশাসক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

যত্রতত্র পার্কিংয়ে দক্ষিণ সুরমায় যানজট বাড়ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যানবাহনের অব্যবস্থাপনার কারণে দক্ষিণ সুরমা এলাকায় প্রতিনিয়ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে যানবাহন মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে ভিশনস্প্রিং ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দক্ষিণ সুরমায় যানজট তীব্র আকার ধারণ করছে, ফলে জনভোগান্তি বাড়ছে। যানজট কমাতে টার্মিনালের ভেতরেই যানবাহন রাখতে হবে। টার্মিনালে জায়গা না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যানবাহন রাখার জন্য পৃথক স্থান নির্ধারণ করা হবে।

শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব। শ্রমিকদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদিক আহমদ এবং সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠানে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস শহীদসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক ২৫ নম্বর ওয়ার্ডের লাউয়াই উম্মর কবুল আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.