বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দিনে দুইবার তেল নিতে গিয়ে ধরা

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

দিনে দুইবার তেল নিতে গিয়ে ধরা

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনই ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে দ্বিতীয়বার তেল নিতে গিয়ে শাস্তি পেয়েছেন ২ গ্রাহক।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের একটি পাম্পে এ শাস্তি দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

এদের মধ্যে কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ইসমাঈলের ছেলে নিশান আলীকে ২ হাজার টাকা জরিমানা এবং ২০ দিন পাম্প থেকে তেল গ্রহণে অ্যাপস ব্লক করার শাস্তি দেওয়া হয়। অপরজনকে শুধু ২০ দিন পাম্প থেকে তেল গ্রহণে অ্যাপস ব্লক করার শাস্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ। তিনি জানান, ফুয়েল পাস অ্যাপসের কারণে প্রকৃতপক্ষে যাদের তেলের প্রয়োজন তারা তেল পাবেন, আর যারা ব্যবসার জন্য বা অসৎ উদ্দেশ্যে তেল সংগ্রহ করতে আসে তারা এভাবে শাস্তির আওতায় আসবে। এজন্য সবাইকে তিনি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে, বুধবার সকালে একযোগে গোমস্তাপুর, শিবগঞ্জ এবং সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে তেল বিতরণ শুরু হয়েছে এ তিন উপজেলার পাম্পগুলোতে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.