বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, ইরানের পাল্টা আঘাত

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম

‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, ইরানের পাল্টা আঘাত

যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

বুধবার (৮ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। 

ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।’ পাশাপাশি দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রিয় দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করে এই শিল্পকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।’

লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) সংবাদ টিকারের মাধ্যমে জানায় যে, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লাভান দ্বীপে হামলার এক ঘণ্টার মধ্যেই ইরান এই পাল্টাপাল্টি অভিযান শুরু করে। যদিও এই হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.