বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে তেল মজুত করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

গোপালগঞ্জে তেল মজুত করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দু’ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ও চৌরঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন গোপালগঞ্জের পিএম এন্টারপ্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে মাসুদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে কৃষি বিপণন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে ওই দু’ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.