বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যেকোনো সময় হরমুজ প্রণালি খুলতে পারে ইরান

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

যেকোনো সময় হরমুজ প্রণালি খুলতে পারে ইরান

মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠেয় বৈঠকের আগে আগামী বৃহস্পতি বা শুক্রবার সীমিত পরিসরে এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালি’ খুলে দিতে পারে ইরান।

বুধবার (৮ এপ্রিল) আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তা বলেন, ‘যদি আলোচনার রূপরেখা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়, তবে ইরানের নিয়ন্ত্রণে রেখে সীমিত পরিসরে প্রণালিটি খুলে দেওয়া হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সেক্ষেত্রে সব জাহাজকে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। বর্তমান যুদ্ধবিরতি এখনও ভঙ্গুর। যা হোক, আমরা স্থায়ী শান্তি পছন্দ করি। তবে যুক্তরাষ্ট্র যদি আগের পথেই হাঁটতে চায়, তবে আবার যুদ্ধে ফিরতে ইরানের কোনও ভয় নেই।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধের এক পর্যায়ে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ করে দেয়।

উল্লেখ্য, বিশ্বের মোট সমুদ্রজাত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। প্রণালিটি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায় এবং জ্বালানি সরবরাহ সংকটে পড়ে অনেক দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে দুই পক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই যুদ্ধবিরতির অংশ হিসেবেই এখন পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে।

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.