বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় ভোজ্যতেল মজুত, জরিমানা

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

কুষ্টিয়ায় ভোজ্যতেল মজুত, জরিমানা

কুষ্টিয়ায় বাজারে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ বাজার মনিটরিং অভিযানের সময় এই দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড়বাজারের ‘বাবলু পাল স্টোর’-এর গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মনিটরিং টিম। তল্লাশিকালে ওই গুদাম থেকে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় গুদামের মালিক পঙ্কজ কুমার পালকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এ বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। 

অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আলীসহ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। 

অবৈধ মজুতের সত্যতা পাওয়ায় ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আলী সাংবাদিকদের জানান, ভোক্তা অধিকার রক্ষা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে বাজার অস্থির করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আব্দুল কুদ্দুস/কুষ্টিয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.