বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পেট্রোল পাম্পের মালিক, সেই বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

পেট্রোল পাম্পের মালিক, সেই বিএনপি নেতা বহিষ্কার

ময়মনসিংহের গৌরীপুরে মের্সাস সোয়াদ ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব হওয়ার অভিযোগে পাম্পের মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, পেট্রোল গায়েব হওয়ার ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে পেট্রোলের ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে একই রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়।

বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যে কেউ হোক না কেন, দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.