বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রৌমারীতে ইয়াবাসহ ১ জন আটক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম

রৌমারীতে ইয়াবাসহ ১ জন আটক

রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার চর ফুলবাড়ী গ্রামে এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে তার বাড়িতে হানা দেয় অধিদপ্তরের একটি টহল দল। পরিদর্শক আবু নায়েম কাজী মো. নুরুন্নবীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সোহেলের নিজ শোবার ঘর থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল মিয়া চর ফুলবাড়ী গ্রামের শাহা আলমের ছেলে। গ্রেপ্তারের পর তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের পরিদর্শক আবু নায়েম কাজী মো. নুরুন্নবী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা করেছেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.