বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে দুই ক্লিনিক ও ফার্মেসিকে বড় অঙ্কের জরিমানা

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম

সিলেটে দুই ক্লিনিক ও ফার্মেসিকে বড় অঙ্কের জরিমানা

নানা অনিয়মের অভিযোগে সিলেট নগরের দুটি বেসরকারি হাসপাতাল ও একটি ফার্মেসিকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে আয়েশা মেডিকেয়ার, শাহজালাল মেডিকেল এবং এস আলম ফার্মেসিকে এ জরিমানা করা হয়।

এর মধ্যে আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা, শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা এবং এস আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব বলেন, “আয়েশা মেডিকেয়ারের লাইসেন্স নেই। এছাড়া তাদের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে।” তিনি জানান, ওই হাসপাতালে ২০১৯ সালের পর থেকে আর কোনো লাইসেন্স নবায়ন করা হয়নি।

শাহজালাল মেডিকেল প্রসঙ্গে তিনি বলেন, “এ হাসপাতালে শিক্ষার্থীদের দিয়ে নার্সের কাজ করানো হচ্ছে, যা বেআইনি। এছাড়া এখানে অপারেশনের পূর্বে অ্যানেসথেসিয়া যথাযথভাবে দেওয়া হচ্ছে না।” এমন নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এ দুটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও কাছাকাছি সময়ে নগরের লামাবাজার রোডের এস আলম ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসিটিতে সরকারের অনুমোদনহীন বিভিন্ন পণ্য ও চিকিৎসা সামগ্রী পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব। অভিযানে সিলেট সিভিল সার্জন কার্যালয় ও সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.