বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেট নগরে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার নাম আরিশা। বয়স পাঁচ মাসের বেশি। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

তিনি জানান, শিশুটি জ্বর নিয়ে গত সোমবার (৬ এপ্রিল) সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়। বুধবার অবস্থার অবনতি হওয়ায় তাকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

এর আগে গত সোমবার (৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়।

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬ জন হাম-সন্দেহজনক রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ১৪ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.