দিনাজপুরের নবাবগঞ্জে এক দিনে ধারাবাহিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসব সভা উপজেলা পরিষদ সভাকক্ষে সম্পন্ন হয়।
প্রথমে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় নববর্ষকে ঘিরে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন, শোভাযাত্রা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উৎসবটি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এরপর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সবশেষে উপজেলা পরিষদের উন্নয়নমূলক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজকল্যাণ ও অবকাঠামো খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান ইলিয়াস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন।
এ ছাড়া সভাগুলোতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









