শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ক্রিকেটে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

ক্রিকেটে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

ফুটবল জাদুকরদের দেশ ব্রাজিলে এক নতুন ইতিহাস রচনা করেছেন দেশটির নারী পেসার লরা কার্দোসো। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে লেসোথোর বিপক্ষে অবিশ্বাস্য বোলিং করে একাই ৯ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার, যা পুরুষ ও নারী—উভয় ক্রিকেটের ইতিহাসেই বিশ্বরেকর্ড।

কার্দোসোর এই তাণ্ডবে লেসোথো মাত্র ১৩ রানে অলআউট হয়ে ১৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে।

৩ ওভার বল করে দুটি মেডেন পেয়ে কার্দোসো মাত্র ৪ রানের বিনিময়ে ৯ উইকেট শিকার করেছেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সেরা বোলিং ফিগার। ম্যাচটিতে আগে ব্যাট করা ব্রাজিলের মেয়েরা ২০৩ রানের বড় পুঁজি গড়ে। লক্ষ্য তাড়ায় করতে নেমে মাত্র ৬.৩ ওভারে লেসোথোর ইনিংস থামে ১৩ রানে।

কার্দোসোর ইতিহাসগড়া ম্যাচটির সাক্ষী হয়েছেন ক্রিকেট ব্রাজিলের সভাপতি রবার্তা মোরেত্তি।

স্লিপে ফিল্ডিং করা এই ক্রিকেটার সতীর্থকে নিয়ে আরও বড় প্রত্যাশা জানিয়ে বিবিসি স্পোর্টকে বলেন, ‘আমি মনে করি না যে এটাই শেষ। তার বয়স মাত্র ২১ এবং আমি বিশ্বাস করি সে একদিন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এলিট লেভেলে খেলবে। লরার মতো ক্রিকেটারের বেড়ে উঠতে দেখা আমার জন্য আনন্দের। নিজের কাজে সে খুবই নীতিবান ও আবেগী। আমাদের গ্রাসরুট প্রোগ্রাম থেকে তার উত্থান এবং ব্রাজিলও তাদের সবচেয়ে সেরা ক্রিকেটার পেয়েছে।’

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেরা বোলিং ফিগার ছিল ভুটানের সোনম ইয়েশের। গত বছর মিয়ানমারের বিপক্ষে তিনি ৭ রানে ৮ উইকেট শিকার করেন। এর আগের বছর ইন্দোনেশিয়ার রহমালিয়া রহমালিয়া কোন রান খরচ না করেই ৭ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। তার বোলিংয়ের নির্মম শিকার হয়েছিল মঙ্গোলিয়া।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.