শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে বিদ্যুতের তার পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম

পিরোজপুরে বিদ্যুতের তার পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের জিয়ানগরে ইটভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে মো. ফারুক হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জিয়ানগর থানা ওসি মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল ১১ টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের কেবিআই ব্রিক ফিল্ডে ইট কাটা শ্রমিক মোঃ ফারুক হোসেন পানি আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর পুত্র। তিনি কেবিআই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক হিসেবে কয়েক বছর ধরে কাজ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফারুক হোসেন সকালে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। কিন্তু আগের রাত্রের যে কোনো এক সময় বাতাস ও বৃষ্টিতে ইট ভাটার একটি বৈদ্যুতিক তার রাস্তায় ছিঁড়ে পড়েছিল। কিন্তু ফারুক হোসেন সেই তার লক্ষ্য করতে না পাড়ায় তিনি ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে যান এবং ওখানেই তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। 

পরে অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখলে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। 

পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, ফারুক পানি আনতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকে এবং অন্য শ্রমিকরা তাকে দেখে উদ্ধার করলে আমরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে পাঠাই। সেখানে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। ইটভাটার বৈধ কোন কাগজ আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান তাদের বৈধ কোন কাগজপত্র নেই। তবে আবেদন করা হয়েছে।

জিয়ানগর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়েছি।লাশ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জালিস/পিরোজপুর/টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.