শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুলনায় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

খুলনায় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

খুলনার রুপসায় ছেলের লাঠির আঘাতে মা মিম্মি বেগম (৪৪) নিহত হন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম্মি বেগম (৪৪) স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত তার ছেলে নাদিম ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে নাদিম ইসলাম তার মায়ের ওপর চড়াও হয়। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে আইচগাতি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে। তবে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হলে সদস্যরা আত্মরক্ষার্থে একটি বাড়িতে আশ্রয় নেন।

এ ঘটনার খবর পেয়ে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিবি পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.