শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ ‘মাদকের সুন্দরী’ রওশন আরা গ্রেপ্তার

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ ‘মাদকের সুন্দরী’ রওশন আরা গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘মাদকের সুন্দরী’ রওশন আরা বেগম (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে নিকলী থানা পুলিশ। গ্রেপ্তার রওশন আরা ওই গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম তার বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, রওশন আরা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। এর আগেও তিনি মাদকসহ গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত নিকলী গড়তে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকের তথ্য পেলেই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল হোতাদেরও আইনের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য।

হৃদয়/নিকলী/টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.