বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিশুকে বলাৎকার ঘটনায় অভিযুক্ত আসামী আটক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম

শিশুকে বলাৎকার ঘটনায় অভিযুক্ত আসামী আটক

লালমনিরহাটের পাটগ্রামে মাদ্রাসার শিশুকে অপহরণ করে বলাৎকার ঘটনায় অভিযুক্ত সাদির মিয়া (৪০) নীলফামারী জেলার ডোমার এলাকা থেকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ। সাদির মিয়া লালমনিরহাটের  আদিতমারী উপজেলার হাজীগঞ্জ শংকরটারী গ্রামের আমির উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাটের বুড়িমারী ইউনিয়নের বল খেলার মাঠ সংলগ্ন ১১ বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে রাতভর বলাৎকার করার অভিযোগে উঠেছে মাদ্রাসার বড় হুজুর পরিচয় দানকারী ঐ ব্যক্তির বিরুদ্ধে। 

গত ৫ দিন আগে, সাদির বুড়িমারী ফুটবল খেলার মাঠের সামনে থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐ শিশুকে ট্রেনে করে লালমনিরহাট নিয়ে যায়। সেখানে শিশুটিকে একটি বাসায় আটকে রেখে রাতভর বলাৎকার করে। আবার পরের দিন লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকাগামী একটি ট্রেনে তুলে দেয়।

পরবর্তীতে বাচ্চাটির বাবা সন্ধান পেয়ে ঢাকা থেকে নিয়ে আসে। এরপরেই মূলত বাচ্চা ছেলেটির বর্ণনায় উঠে আসে সেই অভিযুক্ত নর পিশাচ সাদির কর্তৃক বলাৎকার লোমহর্ষক ঘটনা। 

এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার থানায় মামলা করলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই চয়ন কে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন, সহকারী পুলিশ সার্কেল চৌকস টিম গঠন করে মামলাটি তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। গত ১০ এপ্রিল নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তি একাধিক শিশুকে বলাৎকার বিষয়টি স্বীকার করে তবে তাদের নাম ঠিকানা বলতে পারে না। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.