বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি দামে বিক্রির দায়ে মো: জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০ টার দিকে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা এই জরিমানা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ তিনানীপাড়া পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে জামরুল মিয়া তার নিজস্ব দোকানে জ্বালানি তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন।  এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জামরুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অনিয়ম ও তেল মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.