বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ার কচুয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম

কাঁঠালিয়ার কচুয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় অনুষ্ঠিত

ঝালকাঠির কাঁঠালিয়ায় যুব সমাজের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পিছনের মাঠে প্রতিবছরের ন্যায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৩ টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মোঃ মহসিনের ঘোড়া প্রথম, মোঃ রিয়াদের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন, বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম, এ সময় শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরন, বিশিষ্ট সমাজ সেবক এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, মো. জাকির হোসেন খান, মো. আনোয়ার হোসেন তোফাজ্জেল, মো. মারুফ হাওলাদার, মো. সোলায়মান খান, মো. হানিফ খান, মো. বেল্লাল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার। 

স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। 

স্থানীয় কচুয়া গ্রামের যুব সমাজ এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেন।


 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.