শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

মঠবাড়িয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১১ এপ্রিল) সকা‌লে মঠবা‌ড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ক‌রেন।

এ সময় মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে. এম হুমায়ূন কবির, বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান মেলার পাশাপাশি ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার বেলা ১১টায় একই স্থানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই দিনের মেলায় ১৫টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি মডেল প্রদর্শন করা হয়। এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত জিনিসগুলো ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগলো। ভবিষ্যতে আমাদের উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা আরো ভালো করবে।

আকাশ/মঠবা‌ড়িয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.