শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তাড়াশে কৃষক দলের পরিচিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

তাড়াশে কৃষক দলের পরিচিত সভা অনুষ্ঠিত

‎সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা কৃষক দলের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও তৃণমূল নেতাকর্মীদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাড়াশ মহুরি অফিস চত্বরে উপজেলা কৃষক দলের সভাপতি ডা. গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনের উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময়  উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আলমগীর হোসেন, মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইসাহক আলী হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওর্য়াড পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা কৃষকদলের সভাপতি ডা. গোপাল চন্দ্র ঘোষ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদের পাশে থেকে আমাদের সকল কে কাজ করতে হবে। কৃষকদের সংকট মুহূর্তে সবার কৃষকদলের  নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।”

সোহাগ/‎তাড়াশ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.